Friday, April 3, 2026

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

Date:

Share post:

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় দেশের জন্য সোনা জিতলেন ৩৬ বছরের মালদহের মহিলা সিভিক ভলান্টিয়ার নাইমা খাতুন (Naima Khatun)।ছোটবেলা থেকেই জ্যাভলিন থ্রো খেলার প্রতি আকর্ষণ ছিল নাইমার। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে।

মানিকচকের চৌকি মির্দাদপুর অঞ্চলের রাজনগর গ্রামের বাসিন্দা নাইমা মালদহের মানিকচক থানায় কর্মরত। পরিবার রয়েছে মা, দাদা ও বিধবা বোন। সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব পালনের পাশাপাশি খেলার প্রতিও তাঁর নিষ্ঠা চোখে পড়ার মতো।রাজ্য স্তরে দুবার এবং জাতীয় স্তরে একবার জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় সোনা জিতেছেন। ২০২৪ সালে আন্তর্জাতিক স্তরের খেলার জন্য সিলেকশন রাউন্ডে ভাল ফল করে এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ প্রতিযোগিতায় সুযোগ পান নাইমা।তামিলনাড়ুর চেন্নাইয়ে জহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় ঊর্ধ্ব ৩৫ মহিলা বিভাগে জ্যাভলিন থ্রো খেলায় নিয়েছিলেন। সেখানে ৩০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে স্বর্ণপদক জিতলেন বাংলার মেয়ে। নাইমা জানিয়েছেন, স্কুল কলেজ থেকে শুরু করে এখন থানার বড়বাবু-মেজবাবুরাও তাঁকে খেলার উৎসাহ দেন। প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত মালদহের মহিলা সিভিক ভলেন্টিয়ার।

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...