Tuesday, June 23, 2026

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

Date:

Share post:

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে আগুন (Fire in clothing market) লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, আতঙ্কিত এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা বলেন মার্কেটটির একতলার একটি দোকান থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ হয়। দোকানটি খুলতেই দেখা যায় ভেতরের সব জিনিসপত্র দাউ দাউ করে জ্বলছে।ওই বাজারে একাধিক দোকান থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।দমকল কর্মীদের সঙ্গেও হাত লাগান তাঁরা। হতাহতের কোনও খবর না থাকলেও জামাকাপড়ের ওই মার্কেটটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...