Friday, April 3, 2026

SIR আতঙ্কে মৃতদের পাশে তৃণমূল: অভিষেকের নির্দেশে তৈরি বিশেষ কমিটি

Date:

Share post:

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কোথাও নাম না থাকার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সহনাগরিকদের। কোথাও অপমান ও আতঙ্কে আত্মঘাতী হয়েছেন রাজ্যের একাধিক মানুষ। মৃতদের পরিবারগুলির পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। টিম তৈরি করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁরাই এক একটি পরিবারের সঙ্গে কথা বলে ভবিষ্যৎ সম্পর্কে আশ্বস্ত করবেন।

নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে একটি দল তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দলের সদস্যরা যারা এসআইআর (SIR) আতঙ্কে আত্মহত্যা (suicide) করেছে তাঁদের পরিবারগুলির কাছে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এই দলের নেতারা সবসময় মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ অনুসারে সকল প্রকার সহায়তা প্রদান করবেন।

আরও পড়ুন: তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

শনিবার (প্রথম দিন) এসআইআর আতঙ্কে (SIR fear) যারা আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন কোন তৃণমূল নেতারা তার তালিকা প্রস্তুত ইতিমধ্যেই। মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে বিকেল ৫টায় দেখা করতে যাবেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam), লোকসভার সাংসদ পার্থ ভৌমিক (Parhta Bhowmik)। টিটাগড়ে বিকেল ৪টেয় যাবেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ডানকুনিতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা বিকেল ৪টেয় দেখা করতে যাবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা। হুগলিতে যাবেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী ও পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপার্সন জয়া দত্ত এবং স্থানীয় নেতারা। উলুবেড়িয়ায় যাবেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং স্থানীয় নেতারা।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...