Sunday, February 1, 2026

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

Date:

Share post:

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে ফলাও করে প্রচার করছে আরএসএস (RSS)। প্রমাণ করার চেষ্টা চালানো হচ্ছে আরএসএস ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত নয়। এবার নিজেদের অরাজনৈতিক প্রমাণ করতে কংগ্রেসের (Congress) হাত ধরার দাবিও করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)।

শতবর্ষ উদযাপনে বেঙ্গালুরুতে (Bengaluru) নিউ হরাইজন্স (New Horizons) নামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে ভারতকে হিন্দু রাষ্ট্রের পক্ষে ফের সওয়াল করেন মোহন ভাগবত। সেই সঙ্গে দাবি করেন আরএসএস কোনও রাজনৈতিক দলকে সমর্থন করে না। বিজেপিকে কেন সমর্থন করে আরএসএস, এই প্রশ্নের উত্তরে মোহন ভাগবতের দাবি, বিজেপি একমাত্র আরএসএস-কে গ্রহণ করেছে। অন্যান্য রাজনৈতিক দল সঙ্ঘের সদস্যদের গ্রহণ করে না। আগেই দাবি করা হয়, তাঁদের সঙ্ঘের সব অস্তিত্ব মুছে আসতে হবে। বিজেপির ক্ষেত্রে সেই বাধা নেই।

আরও পড়ুন: জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

সেখানেই আরএসএস প্রধানের দাবি, নীতিতে মিললে তাঁরা কংগ্রেসকেও সমর্থন করতে পারেন। তিনি জানান, আমরা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমার সংসদীয় বা সাম্প্রতিক রাজনীতিতে অংশগ্রহণ করি না। সঙ্ঘের কাজ সমাজকে সংঘবদ্ধ করা। কারণ সব রাজনীতিই বিভাজন করে। তাই আমরা রাজনীতির বাইরে। আমরা নীতিকে সমর্থন করি।

সেই প্রসঙ্গেই কংগ্রেসকেও সমর্থনের কথা মোহন ভাগবতের মুখে। উদাহরণস্বরূপ তিনি জানান, আমরা অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Ram temple) তৈরি করতে চেয়েছিলাম। আমাদের স্বয়ং সেবকরা এই নির্মাণে কাজ শুরু করেছিল। বিজেপি সেখানে আসে। কংগ্রেস যদি এই উদ্যোগকে সমর্থন করত, তবে স্বয়ং সেবকরা তাঁদের দলকেও সমর্থন করত।

spot_img

Related articles

কেন্দ্রীয় বাজেট ঘোষণার দিন দাম বাড়ল গ্যাসের

ফেব্রুয়ারির প্রথম দিন সকাল থেকে সবার নজর কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2026) দিকে। তবে নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)...

ট্র্যাডিশন ভেঙে চলতি শতাব্দীর ছাব্বিশতম বাজেট ঘোষণার পথে নির্মলা!

আমজনতা থেকে রাজনৈতিক মহল, শিল্পপতি থেকে অর্থনৈতিক বিশেষজ্ঞ সকলের নজর রবিবাসরীয় বাজেটে (Union Budget 2026)। দেশের প্রথম মহিলা...

আজ কেন্দ্রীয় বাজেট পেশ, মধ্যবিত্ত থেকে শিল্পপতিদের নজর অর্থমন্ত্রীর ঘোষণায়

আজ ২০২৬ সালের প্রথম বাজেট (Union Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এই নিয়ে...

‘অর্ফিয়াসের বাঁশি’, উৎপল সিনহার কলম

... আমি অর্ফিয়াসের বাঁশরী , মহা-সিন্ধু উতলা ঘুম ঘুম ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঃঝুম... মৃত্যুপুরীর একেবারে শেষ প্রান্তে যখন হাওয়ায়...