Friday, June 19, 2026

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

Date:

Share post:

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। জানা যায়, ১৭ বছরের এক নাবালক বাবার লাইসেন্সড বন্দুক দিয়ে সহপাঠীকে লক্ষ্য করে গুলি চালায়। আহত ওই ছাত্র আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু আশ্চর্যের বিষয় হল যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, একটি ম্যাগাজ়িন, পাঁচটি কার্তুজ, একটি ফাঁকা শেল, ৬৫টি কার্তুজ-সহ আরও একটি ম্যাগাজ়িন। এবার প্রশ্ন উঠছে কেন এই আগ্নেয়াস্ত্র, গুলি বাড়িতে রাখা হয়েছিল? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। একাদশ শ্রেণির দুই ছাত্রকে আটক করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছে, এক অভিযুক্তের বাবার লাইসেন্সড পিস্তল দিয়ে গুলি চালানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ এর তরফে খবর পুরোনো কোনও ঝামেলার জন্য এই ঘটনা হয়েছে। সদর থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। আক্রান্তের মা এই বিষয়ে জানিয়েছেন তাঁর ছেলেকে ফোন করে ডাকা হয়। প্রথমে ছেলে যেতে না চাইলেও রীতিমত জোর করেই তাঁকে নিয়ে যাওয়া হয়।

বন্ধুটি জোর করার পর তার ছেলে খেরকি দৌলা টোল প্লাজার কাছে এক স্কুল বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। প্রায় দুই মাস আগে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। বন্ধুটি তাঁকে সেক্টর ৪৮-এর একটি ভাড়া বাড়িতে নিয়ে যান যেখানে অন্য সহপাঠীর সাথে মিলে হুনের পরিকল্পনা করে গুলি চালানো হয়। আওয়াজ পেয়ে ছুটে আসে সকলে এবং গুলিবিদ্ধ ছাত্রকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম।

হরিয়ানার পুলিশের ডিজি ও.পি. সিং জানিয়েছেন সমস্ত এসপি এবং সিপি-কে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন তাদের এলাকার সকলকেই এই ধরনের বিপদ সম্পর্কে সতর্ক করে এবং যাদের লাইসেন্স করা অস্ত্র আছে তারা যেন সেই অস্ত্র নিরাপদে সংরক্ষণ করে সেই কথাও বলা হবে।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...