Tuesday, June 23, 2026

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে (Blast) ১০ জনের মৃত্য হয়েছে। আহত ৩০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থা জনক বলে খবর। দিল্লির ভয়াবহ বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

সোমবার সন্ধেয় লাল কেল্লা (Red Fort) মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণ (Blast) হয়। মুহূর্তে আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকা পাঁচ-ছটি গাড়িতে। তীব্র বিস্ফোরণের শব্দ সঙ্গে আগুনে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দমকল বাহিনীর পাশাপাশি পৌঁছয়ে এনএসজি-এনআইএ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটি রাজ্যে।

এই ঘটনায় শোক প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাকরুদ্ধ, শোকাহত। যাঁরা প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। এই ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করি।”

তাৎপর্যপূর্ণভাবে এদিন দিল্লির অদূরে ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। মিলেছে একাধিক পিস্তল ও একে ৪৭ রাইফেল। বিস্ফোরণের সঙ্গে এই ঘটনার যোগ আছে কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয়ে ইতিমধ্যেই (Narendra Modi) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে জরুরি কথাবার্তা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...