Wednesday, June 24, 2026

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

Date:

Share post:

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে গোটা এলাকা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহতের সংখ্যা ৩০-এরও বেশি। তাঁদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ তিনি লেখেন, ‘দিল্লির বিস্ফোরণে প্রাণ হারানোদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে পরিস্থিতি পর্যালোচনা করেছি।’ এদিনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লালকেল্লা বিস্ফোরণ নিয়ে জরুরি বৈঠক করেন। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। তারপরই লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে পৌঁছোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে তিনি বলেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে। ঘটনাস্থলে যাওয়ার আগে হাসপাতালে যান শাহ। ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেখতেই হাসপাতালে যান তিনি।

বিস্ফোরণের পরই এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছেছে। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, চলছে ফরেনসিক পরীক্ষা। শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ নজর রাখা হচ্ছে মেট্রো স্টেশন ও জনবহুল এলাকাগুলিতে।

আরও পড়ুন- দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...