Monday, April 6, 2026

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

Date:

Share post:

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত হন। অথচ এখন ভোটার তালিকা (voter list) সামনে আসতে দেখছেন তালিকায় নাম নেই! শুধু তিনি নন, পরিবারের কারোই নাম নেই। কার্যত আতান্তরে খড়দহের (Khardah) প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত।

২০০২ সাল তো অনেক পরে। ১৯৯৫ সাল থেকে খড়দহের কাউন্সিলর তাপস দাশগুপ্ত। প্রথমে জয়ী হয়েছিলেন কংগ্রেসের (Congress) টিকিটে। পরবর্তীকালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পরে ২০০০ সালে তৃণমূল (TMC) কাউন্সিলর নির্বাচিত হন। অথচ চলতি এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পরে তিনি দেখেন নিজের বা পরিবারের ভাই বোন কারো নাম নেই তালিকায়।

আরও পড়ুন: এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

সেখানেই প্রাক্তন কাউন্সিলরের (former councilor) প্রশ্ন, যদি ভোটার তালিকায় (voter list) নামই না থাকল তবে কীভাবে কাউন্সিলর (councilor) নির্বাচিত হলাম? কার্যত মন মর্জি মতো ভোটার তালিকা তৈরি নিয়ে কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ তুলে এসেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্তর ক্ষেত্রে সেই সন্দেহই সত্যি প্রমাণিত হল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...