Friday, June 5, 2026

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

Date:

Share post:

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব দলেরই টিম গঠন করা আছে। মিনি নিলামের আগে চর্চায় দুটি ফ্র্যাঞ্চাইজি, সিএসকে এবং রাজস্থান রয়্যালস।  আরও স্পষ্ট করে বললে রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসন।

শোনা যাচ্ছে, আইপিএল নিলামের আগেই সিএসকে সেরে ফেলেছে বড়সড় ট্রান্সফার চুক্তি। রবীন্দ্র জাদেজার বদলে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) আসতে পারেন সিএসকে শিবিরে।

জাদেজার সিএসকে ছাড়ার জল্পনা তুঙ্গে। সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে জাদেজার ইনস্টাগ্রাম প্রোফাইল উধাও হয়ে যাওয়া। সোমবার সকাল  থেকেই উধাও তারকা ক্রিকেটারের ইনস্টাগ্রাম প্রোফাইল। কিন্ত প্রশ্ন উঠছে জাদেজার প্রোফাইল হ্যাক হয়েছে না ডি-অ্যাক্টেভেট করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সিএসকে দলের সদস্য তিনি। সিএসকের হয়ে জিতেছেন ২০১৮, ২০২১ আর ২০২৩ সালের তিনটি আইপিএল  খেতাব। এমনকি ২০২২ সালে কয়েকটি ম্যাচে অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ধোনির পর জাদেজাই সিএসকে দলে সবথেকে জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু চেন্নাই ধোনির বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে। তাই সঞ্জুকে দলে নিতে চাইছে।

অনেক ক্রিকেটারকে ছাড়তে পারে সিএসকে, এই তালিকায় আছেন সাম কারানও।

Related articles

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...