Tuesday, March 17, 2026

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

Date:

Share post:

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ? প্রশ্নের উত্তর নেই বহু মানুষের কাছে। তার জেরে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কেউ বা অসুস্থ ছিলেন। গোদের উপর বিষফোঁড়ার মতো এসআইআর-এর (SIR) কারণে প্রবল মানসিক চাপে মৃত্যু হচ্ছে অনেকের। এবার সেই তালিকায় নদিয়ার (Nadia) তাহেরপুরের (Taherpur) বাসিন্দা এক বৃদ্ধ। এসআইআর আতঙ্কেই (SIR fear) বৃদ্ধের মৃত্যু বলে দাবি পরিবারের।

নদিয়ার তাহেরপুরের পাহাড়পুর পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডলপাড়ার বাসিন্দা শ্যামল সাহা পেশায় ছিলেন ফেরিওয়ালা (vendor)। পরিবারের তাঁর স্ত্রী ছাড়াও দুই ছেলে ও দুই বৌমা রয়েছে। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখেন তাঁর নাম সেখানে নেই। তারপর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি, এমন দাবি শুধু তাঁর পরিবারের নয়, প্রতিবেশীরাও এমনটাই দাবি করছেন।

আগে থেকে শ্বাসকষ্টের রোগী ছিলেন শ্যামল সাহা। আর এই এসআইআর আতঙ্ক (SIR fear) তাতে তাঁকে আরও অসুস্থ করে তুলেছিল। ক্রমশ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তাঁর। নিজের পাশাপাশি ছেলের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় ছিলেন তিনি।

আরও পড়ুন: এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

বাংলাদেশে জন্ম হলেও প্রায় ৩০ বছর আগে ভারতে চলে আসেন তিনি। তাঁর ভোটার কার্ড, আধার কার্ড তো ছিলই। সেই সঙ্গে ২০০২ সালে তাঁর জমির দলিলও ছিল। তাও নাম নেই ভোটার তালিকায়। ফলে দুশ্চিন্তা তাঁর পিছু ছাড়ছিল না। সেই আতঙ্কেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...