Sunday, May 17, 2026

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

Date:

Share post:

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের প্রবেশে সুবিধা হয়েছে। আগামী পাঁচদিন একইভাবে পারদ পতন জারি থাকবে দুই বঙ্গে। সেই সঙ্গে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই (no rain forecast) বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে (forecast)।

ইতিমধ্যেই কলকাতায় তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। রবিবার তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি পর্যন্ত নেমেছিল। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। মূলত মেঘমুক্ত আকাশ (clear sky)। দিনে রোদ থাকলেও গরমের কষ্ট থাকবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা (humidity) ৫৫ ডিগ্রির কাছাকাছি থাকবে।

দেশে শৈত্যপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে। পশ্চিম রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত শৈত্যপ্রবাহের (cold wave) সতর্কতা জারি হয়েছিল। তারই প্রভাব বাংলার পশ্চিমের জেলাগুলিতেও। বীরভূম, পুরুলিয়া প্রভৃতি জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচেও নেমেছে কোনও কোনও জায়গায়। আগামী পাঁচদিন এই পরিবেশ জারি থাকার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

উত্তরের জেলাগুলিতেও একইভাবে কমেছে তাপমাত্রার পারদ। কালিম্পং, জলপাইগুড়িতে তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে নেমেছে। সেই সঙ্গে হালকা কুয়াশার (fog) আমেজ থাকবে। আগামী পাঁচদিন তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তন হবে না তেমন।

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...