Friday, June 19, 2026

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

Date:

Share post:

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার পর থেকেই পিচ ও উইকেট নিয়ে নিত্য নতুন বায়না শুরু করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। মঙ্গলবার সকালে ম্যাচ শুরুর তিন দিন আগে দেখা গেল পিচে ঘাস নেই।

ইডেনের পিচে স্পিনিং ট্রাকের আভাস দিচ্ছে। দ্বিতীয় দিনের পর থেকেই বল ঘুরতে শুরু করতে পারে। মঙ্গলবার সকালে ইডেনে অপস্যানাল অনুশীলন ছিল ভারতের। সকাল ৯ টা থেকে শুরু হয় অনুশীলন। শুরুতেই  পিচ দেখেন কোচ ও অধিনায়ক। এরপর পিচ ঢেকে দেওয়া হয়।

অনুশীলনের শেষ দিকে আবারও পিচ পরিদর্শন করতে যান কোচ গম্ভীর ও তার সাপোর্ট স্টাফরা এবং গিল। ভারত অধিনায়ক ঝুঁকে পরে মাঠ দেখেন। বেশ কিছুক্ষণ পিচ দেখেন তারা। এরপর পিচ কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে কথা বলেন।  বেশ কিছুক্ষন আলোচনা হয় তাদের মধ্যে।

পিচ কিউরেটর জানিয়েছেন, পিচ খুবই ভালো, দুই দলই সমান সুযোগ সুবিধা পাবে।ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই শক্তিশালী।পিচে বাউন্স থাকলেও স্পিনাররা প্রথম থেকেই সুবিধা পাবেন।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে জন্য প্রস্তুতি শুরু করে দিল ভারত। মঙ্গলবার সকালে ইডেনে অপস্যানাল  অনুশীলনে হাজির ছিলেন  শুভমান  গিল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, যশস্বী  জয়সওয়াল, জসপ্রীত বুমরাহ, ওয়াসিংটন সুন্দর, সাই সুদর্শন।  সঙ্গে ছিলেন কোচ গৌতম গম্ভীর, সিতাংশু কোটাকরা।

সেন্টার পিচের পাশে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেন গিল। সাড়ে এগারোটা নাগাদ মাঠ ছাড়েন গিল।।স্থানীয় স্পিনারদের বিরুদ্ধে খেলেন , ফলে ইডেন স্পিনিং ট্রাক হতে পারে। প্রতিপক্ষ দলে তিন স্পিনার আছেন ফলে প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিচ্ছেন ভারতীয় ব্যাটাররা। প্রত্যেক ব্যাটারই ভালোভাবেও ভালোভাবে প্রস্তুতি সারেন।বুধবার পুরো দল অনুশীলন করবে।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...