Friday, June 19, 2026

উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে SIR বাতিল করা হবে: তৃণমূলের মামলায় পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর

Date:

Share post:

অভিযোগ সংক্রান্ত উপযুক্ত তথ্য প্রমাণ পেলে SIR বাতিল করা হবে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানিতে মন্তব্য বিচারপতি সূর্যকান্তর। বাংলায় SIR প্রক্রিয়া স্থগিতের আর্জিতে দায়ের করা মামলায় নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।

বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া স্থগিতের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল (TMC)। এদিন এই মামলা গ্রহণ করার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত (Suryakant) এবং বিচারপতি জয়মাল্য বাগচি নোটিশ জারি করে জাতীয় নির্বাচন কমিশনের জবাব তলব করেছেন৷ দু-সপ্তাহের মধ্যে হলফনামা-সহ বিস্তারিত জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে (Election Commission)৷ একইসঙ্গে বিচারপতি সূর্যকান্ত সাফ জানিয়ে দিয়েছেন, বাংলার SIR প্রক্রিয়ায় কোনও গড়মিলের প্রমাণ পেলে তারা পুরো প্রক্রিয়াটিকেই বাতিল করতে পিছুপা হবেন না।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি (Justice) সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল দাবি করেন, তাঁরা বাংলার ‘SIR’ প্রক্রিয়ার উপরে দ্রুত স্থগিতাদেশ চাইছেন৷ তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিবাল প্রশ্ন তোলেন, কেন বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই ভাবে তড়িঘড়ি এসআইআর পরিচালনা করা হচ্ছে রাজ্যে? মাত্র দু-মাসের মধ্যে গোটা বাংলায় এসআইআর শেষ করতে গিয়ে যদি কোনও ভুল হয়, যদি লক্ষ লক্ষ বৈধ ভোটার তালিকা থেকে বাদ যান, তাহলে তার দায় কে নেবে? সিবালকে সমর্থন জানান বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের সওয়ালকে মান্যতা দিয়ে বিচারপতি সূর্যকান্ত জানান, জাতীয় নির্বাচন কমিশনের জবাব হাতে পাওয়ার পরে তাঁরা ২৬ নভেম্বর এই মামলার পূর্ণাঙ্গ শুনানি করবেন৷

দু-সপ্তাহের মধ্যে নোটিশের জবাব তলব করা হয়েছে। সুপ্রিম কোর্টের নোটিশের প্রেক্ষিতে জবাব দেবে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার-সহ সব পক্ষ।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...