Saturday, April 4, 2026

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

Date:

Share post:

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন অন্যদিকে ভোররাতে হঠাৎ নিজের বাড়িতে অজ্ঞান হয়ে যাওয়ায় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল গোবিন্দাকে (Govinda)। আপাতত গোবিন্দার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন তাঁর আইনজীবী ললিত বিন্দাল(Lalit Bindal)। মঙ্গলবারই ধর্মেন্দ্রকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যে নিজেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।

জানা গেছে মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। অস্বস্তি হচ্ছিল, তারপরেই জ্ঞান হারান। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয় এবং বেশ কিছু টেস্ট করেছেন চিকিৎসকরা। আপাতত রিপোর্টের অপেক্ষা চলছে বলে পরিবার সূত্রে খবর।গত এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দা। ২০২৪-এর ১ অক্টোবর কলকাতায় আসার জন্য প্রস্তুত হওয়ার সময় হঠাৎ নিজের রিভলভার থেকে দুর্ঘটনাবশতঃ গুলি ছিটকে তাঁর হাঁটুতে লাগে। সেই সময়ে তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...