Wednesday, June 24, 2026

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান।  রাজ্যের ‘নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ’ এবং কলকাতার ‘আর্মি পাবলিক স্কুল’-কে এই পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে একথা ঘোষণা করা হয়েছে।  আগামী ১৮ নভেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banarjee) এক্স হ্যান্ডেলে লেখেন,“বাংলা ও তার নগর ব্যবস্থাপনার জন্য গর্বের মুহূর্ত! পশ্চিমবঙ্গের নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (sector v) ‘ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড ২০২৪’-এ সেরা নগর স্থানীয় সংস্থা বিভাগে স্থান পেয়েছে। জলশক্তি মন্ত্রকের এই সম্মান আমাদের দীর্ঘ মেয়াদী জল ব্যবস্থাপনা ও শহুরে স্থিতিশীলতার প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে।”

সেরা পুরসভার বিভাগে উত্তরপ্রদেশের আগ্রা নগরনিগমের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গের নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। অন্যদিকে, জল সংরক্ষণে দেশসেরা স্কুলের মধ্যে কলকাতার ‘আর্মি পাবলিক স্কুল’ যুগ্মভাবে প্রথম স্থান পেয়েছে ছত্তিশগড়ের ‘কৃষ্ণ পাবলিক স্কুল’-এর সঙ্গে।

এই বছরের তালিকায় সেরা তিন রাজ্য হল মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। ৬৭টি জেলা, ৬টি পুরনিগম এবং একটি পুরসভাকে এই পুরস্কারে সম্মানিত করা হবে। প্রথম বিভাগের শীর্ষ জেলা পাবে দু’কোটি টাকা করে, দ্বিতীয় বিভাগের শীর্ষ জেলা পাবে এক কোটি টাকা, আর তৃতীয় বিভাগের শীর্ষ জেলা পাবে ২৫ লক্ষ টাকা।

ভবিষ্যতের জলসঙ্কট রুখতে কেন্দ্র ইতিমধ্যেই শহরাঞ্চলভিত্তিক ‘জল সংরক্ষণ মিশন’-এ জোর দিয়েছে। পুরসভাগুলিকে অন্তত দুই হাজার জল সংরক্ষণ পরিকাঠামো নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এই উদ্যোগকে উৎসাহিত করতেই কেন্দ্রীয় সরকার রাজ্য, জেলা, পুরনিগম ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার ঘোষণা করেছে।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...