Saturday, April 4, 2026

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব দেবে কেন্দ্র? জবাব আছে স্বরাষ্ট্রমন্ত্রীর ঝুলিতে?

  • ধৃতদের সাথে পুলওয়ামা যোগ থাকলে এদের মূল পান্ডা কে? মাস্টারমাইন্ড কি এই মুহূর্তে ভারতেই? পুলওয়ামা কী ভাবে ‘এপিসেন্টার’ হয়ে উঠল?
  • সোমবার বিকেল ৩.১৯ থেকে সন্ধে ৬.২৮ পর্যন্ত লালকেল্লার পার্কিংয়ে গাড়িটি থাকলে এই সময়ে উমর কোথায় ছিল?
  • বিস্ফোরণে ব্যবহৃত আই-২০ গাড়িটি একাধিকবার হাতবদল হলেও প্রথম মালিকের নাম পরিবর্তন হয়নি কেন?
  • নাশকতার লক্ষ্য বেশি সংখ্যক মানুষের মৃত্যু! তাহলে গৌরীশঙ্কর মন্দির চত্বর বা চাঁদনি চকের মতো এলাকা ছেড়ে মহম্মদ উমর সুভাষ মার্গ কেন?
  • বিস্ফোরণস্থল থেকে একে-৪৭ রাইফেলের একটি তাজা বুলেট উদ্ধার হলে বন্দুকটি কোথায়?
  • ধৃত ডাক্তারদের যোগ রয়েছে হরিয়ানার আল ফালহা মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। আরও ক’জন চিকিত্‍সক জঙ্গি আল ফালহার নেটওয়ার্কে রয়েছে? তারা কোথায়?
  • ধৃত জঙ্গিদের মোবাইলে বেশ কয়েকটি নতুন অ্যাপ পাওয়া গিয়েছে সেগুলো কোনও রেডারেই ধরা পড়ল না কেন?
  • গুজরাট এটিএস-এর জালে যে ৩ জঙ্গি ধরা পড়েছে, তাদের সঙ্গে দিল্লি বিস্ফোরণের যোগসূত্র আছে?
  • ধৃত চিকিৎসক শাহিন শাহিদ জৈশের মহিলা উইংয়ের রিক্রুটার। তার জাল আর কোন রাজ্যে বিস্তৃত?
  • কীভাবে পহেলগাম এবং ‘অপারেশন সিন্দুর’-এর পরেও এই জাল বিস্তার করল জঙ্গিরা?

দেশের রাজধানী দিল্লি যার নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। মাথায় রয়েছেন খোদ অমিত শাহ (Amit Shah)। তা সত্ত্বেও কেন দিল্লির বিস্ফোরণ এড়ানো গেল না। গোয়েন্দা ব্যর্থতার নিয়ে সরব সব মহল।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...