Wednesday, April 8, 2026

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

Date:

Share post:

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের সংখ্যা কিছু জানানো না হলেও দুর্ঘটনাগ্রস্ত কার্গো বিমানটিতে ক্রু-সহ অন্তত ২০ জন জওয়ান ছিলেন বলে জানা যাচ্ছে।শোকপ্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগান (Tayyip Erdogan)। পাশে থাকার আশ্বাস ওয়াশিংটনের।

জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজারবাইজান সীমান্তের কাছে সিগনাঘি পুরসভা এলাকায় বিমানটি ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে মাঝআকাশ থেকে দ্রুত গতিতে নেমে আসছে বিমানটি। এর কিছুক্ষণের মধ্যেই সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা (ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি)। আজারবাইজান ও জর্জিয়ার প্রশাসনের তরফে যৌথভাবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা থেকে শুরু করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

 

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...