Saturday, April 4, 2026

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

Date:

Share post:

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা উদ্ধার করা গেছে। ফরেনসিক রিপোর্ট বলছে ‘মিলিটারি-গ্রেড’ রাসায়নিকের সাহায্যেই গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। নমুনায় অ্যামেনিয়াম নাইট্রেট (Ammonium Nitrate) থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও দ্বিতীয় বিস্ফোরকের প্রকৃতি কী সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দুটি নমুনাকেই ইতিমধ্যে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, সম্ভবত পেন্টেরিথ্রিটল টেট্রানাইট্রেট (Pentaerythritol Etranitrate), সেমটেক্স বা আরডিএক্স-এর মতো শক্তিশালী বিস্ফোরক ছিল ওই গাড়িতে।বিস্ফোরণের পরেই কমলা রঙের আগুনের শিখা দেখা গিয়েছিল বলে অনেকের দাবি। বিশেষজ্ঞরা মনে করছেন সাধারণত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ ঘটলে এমন রং দেখা যায়।প্রাথমিক তদন্তের পর আরও জানা গিয়েছে সম্ভবত আইইডিতে (improvised explosive device) কিছু গলদ ছিল। আর সে কারণেই মিলিটারি-গ্রেডের সমমানের বিস্ফোরক থাকা সত্ত্বেও IED-র প্রভাব বেশি দূর ছড়ায়নি। পাশাপাশি ঘাতক গাড়ির গতিবিধির রিপোর্ট পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ নভেম্বর হরিয়ানার ধৌজে আল-ফতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পার্ক করে রাখা ছিল এই ঘাতক গাড়িটি। এরপরে তা পুরনো দিল্লিতে আনা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের দিন দুপুর আড়াইটে নাগাদ দিল্লির কনট প্লেস, ময়ূর বিহার এবং দিল্লির বিভিন্ন শহরে অবাধে ঘুরে বেরিয়েছে গাড়িটি। ২৯ নভেম্বর হুন্ডাই আই টোয়েন্টিটি কেনার পর থেকেই একাধিক বার হাত বদল হয়েছে ।পুলিশের চোখ এড়াতেই ইচ্ছে করে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...