Friday, June 26, 2026

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

Date:

Share post:

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নভেম্বরের শেষের দিকেই কোচবিহারে (Coochbehar) সফর অভিষেকের। কোচবিহারে তিনটি বিধানসভায় পদযাত্রা করবেন তিনি। বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, প্রিয়নেতা অভিষেক কোচবিহারে আসছেন জানার পর থেকেই তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে।

দলীয় সুত্রে খবর, কোচবিহারে পদযাত্রায় বিজেপির বিরুদ্ধে সুর চড়াবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, তাঁকে স্বাগত জানাতে কোচবিহার জেলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফেস্টুনে ছেয়ে ফেলা শুরু হয়ে গিয়েছে৷ কোচবিহার জেলা তৃণমূল পার্টি অফিসে মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ দলের নেতৃত্বরা দফায় দফায় বৈঠক শুরু করেছেন।

এদিকে অভিজিৎ দে ভৌমিক ফেসবুকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার খবর জানতেই সোশ্যাল মিডিয়া জুড়েও দলের কর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যস্ততা।

এর আগের বার এই কোচবিহার থেকেই বাংলার নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক। এবার SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কর্মসূচি চলাকালীন তাঁর কোচবিহার সফর। অভিষেকের পদযাত্রায় দলের প্রবীণ থেকে নবীন, মহিলা থেকে সাধারণ শ্রমজীবী মানুষের ঢল নামবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...