Friday, June 26, 2026

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মাস্ক পরলেও সেটা যথেষ্ট নয় বলে জানাল শীর্ষ আদালত। প্রয়োজনে সিনিয়র আইনজীবীদের মামলার শুনানি ভার্চুয়ালি করার কথা বলা হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বাতাসের গুণমান সূচক আনন্দ বিহারে ছিল ৪৩১, চাঁদনি চকে ৪৫৫, বাওয়ানায় ৪৬০, নর্থ ক্যাম্পাস ডিইউ ৪১৪, অশোক বিহারে ৩৪৮, মুন্ডকায় ৪৩৮, দ্বারকা সেক্টর ৮-এ ৪০০, নারেলাতে ৪৩২ এবং রোহিণীতে ৪৪৭।

প্রধান বিচারপতি বিআর গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ দূষণ নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসনকে দায়ী করে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার প্রমাণ দিতে বলেছে। পঞ্জাব ও হরিয়ানায় খড় বা শস্যের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে রাজধানীর দূষণ মাত্রা বাড়ছে বলে দাবি করা হয়েছিল তাই শীর্ষ আদালত দুই রাজ্যের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের এক সপ্তাহের মধ্যে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপনের নির্দেশ দিয়েছে। রবিবার স্থানীয় বাসিন্দারা দূষণ রোধের আবেদন জানিয়ে দিল্লি গেটের সামনে প্রতিবাদ দেখায়। বায়ুদুষণ রোধে কার্যকর নীতি তৈরির দাবিতে পরিবেশ ও মানবাধিকার কর্মীরাও পথে নেমেছেন। দূষণ নিয়ন্ত্রণে গত সপ্তাহে ‘ক্লাউড সিডিং’ করেছিল দিল্লি প্রশাসন কিন্তু লাভ হয়নি। দিল্লিতে কৃত্রিম বৃষ্টির প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।

এদিন দিল্লির দূষণ পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে জানিয়ে আদালতে বিচারপতি পিএস নরসিমা প্রবীণ আইনজীবীদের বলেন, সশরীরে আদালতে আসার প্রয়োজন নেই যখন ভিডিয়ো কনফারেন্সিংয়ের সুবিধা রয়েছে। এখন মাস্কও যথেষ্ট নয় বলেই স্পষ্ট জানায় বেঞ্চ।

আরও পড়ুন- আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...