Saturday, April 4, 2026

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও। বিহার নির্বাচনের (Bihar Assembly Election) ফল প্রকাশের আগে তাই সতর্ক নির্বাচন কমিশন (Election Commission)। শুক্রবার বিহার নির্বাচনের ফল (election result) ঘোষণা। রাজ্যজুড়ে ১৬ নভেম্বর পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি (Model Code of Conduct) লাগু থাকার ঘোষণা করল কমিশন। ফলে ১৪ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশিত হলেও হবে না কোনও বিজয় মিছিল (victory march)।

চলতি নির্বাচনে তাক লাগিয়ে দিয়েছেন বিহারের মহিলারা। সব রেকর্ড ভেঙে ৬ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনে সামগ্রিক ভোট পড়েছে (poll percentage) ৬৭.১৩ শতাংশ। তার মধ্যে মহিলা ভোটারের (female voter) সংখ্যা ছাপিয়ে গিয়েছে পুরুষ ভোটারদের (male voter), যা বাস্তবে দুই দফার ভোটে প্রতিটি নির্বাচন কেন্দ্রেই দেখা গিয়েছিল। পুরুষদের ভোটদানের হার ৬২.৯৮ শতাংশ, সেখানে মহিলা ভোটারদের ভোটের হার ৭১.৭৮ শতাংশ।

১১ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিটি বুথ ফেরত সমীক্ষাতেই (exit poll) এগিয়ে রাখা হয়েছে এনডিএ (NDA) জোটকে। যদিও মহিলা ভোটারদের ভোটদানের হার দেখে উৎসাহিত হচ্ছে বিরোধী জোট। তাঁদের দাবি, সব সমীক্ষা উল্টে যাবে ফলাফল প্রকাশের সময়। শুক্রবার বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা, তখনই স্পষ্ট হয়ে যাবে বিহারের জনগণের রায়।

আরও পড়ুন: দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

তবে তার আগে সতর্ক নির্বাচন কমিশন। ঘোষণা করা হয়েছে ১৪ নভেম্বর নির্বাচন প্রক্রিয়া শেষ হলেও নির্বাচনী আচরণ বিধি লাগু থাকবে ১৬ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত। নির্বাচন কেন্দ্রগুলির আশেপাশে লাগু থাকবে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। করা যাবে না কোনও বিজয় মিছিল, স্পষ্ট জানায় পাটনা জেলা প্রশাসন। সেই সঙ্গে কোনও রাজনৈতিক দল, ব্যক্তি বা সংগঠনের মিছিল ধর্না বা অন্যান্য কর্মসূচিও আয়োজন করা যাবে না, ঘোষণা করা হয়।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...