Thursday, June 25, 2026

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)। বুধবার দিনভর নবির যে দ্বিতীয় গাড়ির খোঁজ তিন রাজ্যের পুলিশ চালাচ্ছিল, সেই লাল ইকোস্পোর্ট (Ford Ecosport) গাড়িরও খোঁজ পাওয়া গেল। সেই গাড়ি বিস্ফোরক বোঝাই কি না, তল্লাশিতে এনএসজি (NSG)।

লালকেল্লা মেট্রো স্টেশনে হামলার কয়েক ঘণ্টার মধ্যে যে সিসিটিভি ফুটেজ (CCTV footage) প্রকাশ্যে এসেছিল, তাতে স্পষ্ট দেখা গিয়েছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক শিক্ষক উমর নবিকে। পরে লালকেল্লা (Lal Quila) পার্কিং লটের সিসিটিভি ফুটেজেও সাদা আই-টোয়েন্টি গাড়ি নিয়ে উমরকে স্পষ্ট দেখা গিয়েছিল। তবে তার উপস্থিতি নিশ্চিত করতে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষা ছিল।

পুলওয়ামা থেকে উমরের মা ও দুই ভাইকে আটক করা (detained) হয়েছিল উমরের অস্তিত্ব প্রমাণ করার জন্য। তাঁদের ডিএনএ-র (DNA sample) সঙ্গে মিলে গিয়েছে আই-টোয়েন্টি থেকে পাওয়া নমুনা।

অন্যদিকে, বুধবার দিনভর হরিয়ানা (Haryana) জুড়ে তল্লাশি চালানো হয় একটি লাল ইকোস্পোর্ট গাড়ির সন্ধানে। উমরের দ্বিতীয় গাড়ি ছিল এই লাল ইকোস্পোর্ট গাড়িটি। অনেক রাতে হরিয়ানার খান্ডাভালি এলাকায় উমরেরই একটি বাড়িতে সেই গাড়ির সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন : দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

সঙ্গে সঙ্গে গোটা এলাকায় ঘিরে ফেলে হরিয়ানা পুলিশ, জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) এবং দিল্লি পুলিশের তদন্তকারী দল। সেই গাড়িতে কোনও বিস্ফোরক রয়েছে কিনা, তল্লাশির জন্য তলব করা হয় এনএসজি বাহিনী। বৃহস্পতিবার সকালে গ্রামে পৌঁছয় এনএসজি বাহিনী। শুরু হয় গাড়ি তল্লাশি।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...