Monday, March 30, 2026

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

Date:

Share post:

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩ এপ্রিল প্রয়াত হন জন বার্লার স্ত্রী মহিমা বার্লা (Mahima Barla)। স্ত্রীকে হারানোর পর থেকে সংসার নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অবশেষে পরিবারের সম্মতিতে নতুন করে সংসার শুরু করলেন তিনি।

গত ১১ নভেম্বর আইনি বিয়ে হলেও এবার হল সামাজিক বিয়ে। জন বার্লার (John Barla) নতুন স্ত্রী মঞ্জু তিরকে দলগাঁও চাবাগানের দলমণি ডিভিশনের বাসিন্দা এবং পেশায় ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাই স্কুলের শিক্ষিকা (Teacher)। বিয়ের প্রসঙ্গ উঠতেই বার্লা জানিয়ে দেন গোটা পরিবার নিঃসঙ্গতায় ভুগছিল, সঙ্গে তিনিও। বাড়ির সব দায়িত্ব সামলাতে সমস্যা হচ্ছিল। দুই পরিবারের সম্মতিতে অবশেষে তাঁরা বিয়ে করেছেন। এই নতুন অধ্যায়কে ঘিরে পরিবারে স্বস্তি অনেকটাই ফিরেছে।

জন বার্লার দ্বিতীয় বিয়েতে রাজনৈতিক মহলও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি প্রকাশ চিক বরাইক জানান, ”শুনেছি উনি বিয়ে করেছেন। নতুন জীবনের জন্য শুভেচ্ছা। এটা একান্তই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত।” নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগগাও। ডুয়ার্স রাজনীতিতে জন বার্লা ২০১৯ সালে বিজেপির টিকিটে আলিপুরদুয়ার থেকে জিতে সাংসদ হন। তিনি চা বাগানের শ্রমিক আন্দোলনের মুখ ছিলেন তবে পরে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালে বিজেপির (BJP) সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর এবং তিনি যোগ দেন তৃণমূলে (TMC)।

Related articles

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...