Tuesday, March 17, 2026

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন শেখ। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। গভীর সংকটে পড়ে মৃতের পরিবার। পরিবার সূত্রে জানা যায়, ২০০২ সালের ভোটার তালিকায় (voter list) নিজের নাম খুঁজে না পেয়ে চরম মানসিক চাপে ভুগছিলেন মোহন। তাঁর মনে জন্ম নেয় – দেশ ছাড়তে হবে এই আতঙ্ক। সেই ভয়ই শেষ পর্যন্ত তাঁকে আত্মহননের দিকে ঠেলে দেয়। কদিন আগে পাড়ার মাঠে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পথে মৃত্যু হয় তাঁর।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগেই ঘোষণা করেছিলেন, SIR- আতঙ্কে রাজ্যের যেসব মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়াবে দল। সেই উদ্যোগের অংশ হিসেবেই শুক্রবার কান্দির (Kandi) বাগডাঙায় মোহন শেখের বাড়ি পৌঁছন তৃণমূলে আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত প্রতিনিধিদল নিয়ে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তা তুলে দেন দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কান্দির বিধায়ক ও বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। দুজনেই মোহন শেখের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন: এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

সাংবাদিকদের দেবাংশু জানান, এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ভুল তথ্য ও অযথা আতঙ্কের (SIR fear) জেরে একজন মানুষের এভাবে প্রাণ যেতে পারে না। এই মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকার ও তাদের কমিশন (Election Commission) সম্পূর্ণভাবে দায়ী। আমরা মৃতের পরিবারের পাশে আছি, থাকব। জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, মানুষকে নিরাপদ ও সচেতন রাখতে দল প্রতিটি ক্ষেত্রে নজরদারি করছে। এই পরিবারকে দলের তরফে সবরকম সহায়তা করা হবে।

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...