Thursday, March 12, 2026

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

Date:

Share post:

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল ইস্যু। ভোটাধিকার যাত্রায় বিপুল জনসমর্থনের পরেও নির্বাচনের ফলাফলে ব্যাপক ভরাডুবি মহাজোটের (Mahagatbandhan)! নির্বাচনের ফলাফলের পরে কমিশনের কারচুপিকেই দায়ী করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তবে যেভাবে ভোটের আগে উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছেন নীতীশ কুমার (Nitish Kumar), তাতে কংগ্রেসের জাত পাতের রাজনীতিকে কাঠগড়ায় তুলছেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)।

ভোট চুরির বিরুদ্ধে সাওয়াল করেই নির্বাচনের ঘুঁটি সাজিয়েছিল মহাজোট। ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াকে সাংবিধানিক অধিকার হরণ বলে তুলে ধরা হয় কংগ্রেস ও আরজেডির তরফ থেকে। নির্বাচনের ফলাফলের পর প্রমাণিত হয়, মহাজোটের এই ইস্যু ধোপে টেকেনি। যদিও ফলাফলের পরেও কংগ্রেস (Congress) কমিশনের ভোট চুরির তত্ত্বেই অনড়।

এক্ষেত্রে কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। সাংসদ অখিলেশ যাদব দাবি করেন, যেভাবে বিহারে এসআইআর-এর (SIR) খেলা হয়েছে তা বাংলা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ বা অন্য জায়গায় আর হতে পারবে না। কারণ ভোট চুরির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। ভবিষ্যতে আমরা ওদের এই খেলা আর চলতে দেবো না। সিসিটিভির মত আমাদের পিডিএফ প্রহরী বা পিপিটিভি সজাগ থেকে বিজেপির উদ্দেশ্যকে ব্যর্থ করবে।

তবে বিহার নির্বাচনের ফলাফলের পর আত্মসমীক্ষায় জোর দিচ্ছেন ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্সের (NC) নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি প্রশ্ন তোলেন, ভোটাধিকার যাত্রায় প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন। এরপরে কংগ্রেস (Congress) জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তার জন্যই হয়তো আসন বন্টনে এত সমস্যা তৈরি হয়ে যায়।

আরও পড়ুন: বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

কার্যত কংগ্রেসের আসন বন্টনের পাশাপাশি জাতপাতের রাজনীতির সঙ্গে যে সহমত নন তা স্পষ্ট করে দিয়েছেন ওমর আবদুল্লাহ। আসন বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কংগ্রেসের জাত পাতের রাজনীতিরও সমালোচনা করেন তিনি। সেখানেই নীতীশ কুমারের উন্নয়নের নীতিকে কংগ্রেসের জাতপাতের রাজনীতির থেকে এগিয়ে রাখেন ওমর আবদুল্লাহ।

spot_img

Related articles

গ্যাস সঙ্কটে মন্দিরের ভোগে কাটছাঁট: দিঘার জগন্নাথ থেকে ইসকন-সর্বমঙ্গলা-একাধিক স্থানে প্রসাদে বদল

গ্যাসের (Gas) সঙ্কটের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বিভিন্ন ধর্মীয় স্থানেও। রাজ্যের একাধিক মন্দির (Temple) ও ধর্মীয়...

সিনেমাহল বন্ধ হচ্ছে কেন, সমাধান খুঁজতে ইমপার বৈঠকে গরহাজির প্রযোজকরা

নতুন বছরের শুরু থেকে ধুঁকছে বাংলা সিনেমার ব্যবসা। ফেব্রুয়ারিতে 'ভালো' কোনও বাংলা ছবি মুক্তি না পাওয়ায় অনেকে পুরনো...

মার্কিন তেলের ট্যাঙ্কারে আত্মঘাতী বোট হামলায় মৃত ভারতীয়

ইরান-আমেরিকা (Iran-America War) যুদ্ধের জেরে নয়া উত্তেজনা। ইরানের সুইসাইড বোট হামলায় এবার মৃত্যু হল এক ভারতীয় নাবিকের। ইরাকের...

চাপ বাড়ছে আমেরিকার, সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ইরানের!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ গিয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হরমুজ (Strait of Hormuz) দখল...