Tuesday, April 7, 2026

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

Date:

Share post:

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার নাশকতা বিরোধী অভিযান চালিয়ে চলেছে। জম্মু ও কাশ্মীর পুলিশের হাতেই ধরা পড়েছিল ৩৫০ কেজি বিস্ফোরক (explosive)। সেই বিস্ফোরকেই এবার বড়সড় বিস্ফোরণ কাশ্মীরের নওগাম থানায় (Nowgam PS)। ঘটনায় গুরুতর আহত অন্তত আট জন।

জঙ্গিদের হোয়াইট কলার মডিউল (white collar module) সামনে এসেছিল মূলত জম্মু ও কাশ্মীর পুলিশের নিরলস প্রচেষ্টায়। তারাই হরিয়ানার ফরিদাবাদে (Faridabad) বিপুল বিস্ফোরক চিকিৎসক মুজাম্মিলের ডেরায় লুকিয়ে থাকার সন্ধান পেয়েছিল। সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক (explosive) উদ্ধার করা রাখা হয়েছিল কাশ্মীরের নওগাম থানায় (Nowgam PS)। বিস্ফোরকের রকম পরীক্ষা নিরীক্ষার কাজ চালাচ্ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium Nitrate) নিয়ে তদন্তের কাজ চালানো হচ্ছিল।

আরও পড়ুন: ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

শুক্রবার অনেক রাতে সেই বিস্ফোরকে পরীক্ষা চালানোর সময়ই বড়সড় দুর্ঘটনা। বিরাট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা থানা এলাকা। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ মিলিয়ে অন্তত আটজন আহত। তাদের দ্রুত সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...