Thursday, June 11, 2026

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

Date:

Share post:

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম সারিতে বাংলা। লাগাতার ১৫ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন তাঁরা। তারই মধ্যে শনিবার থেকে নির্বাচন কমিশন (Election Commission) ঘোষণা করে দিয়েছে দেশে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর (SIR) প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার, যা বিএলও-দের (BLO) মনে আরও চাপ বাড়িয়েছে। রবিবার সেই চাপে একদিকে কলকাতা, অন্যদিকে বীরভূমে (Birbhum) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দুই বিএলও।

কলকাতায় বেলেঘাটা ৩৪ নম্বর ওয়ার্ডে রবিবার বৈঠক ডাকেন বিএলও সুপারভাইজার (BLO Supervisor)। ফর্ম ফিলাপের পরে ফর্ম সংগ্রহ ও তা বিএলও অ্যাপে (BLO App) তোলার কাজ চলছে এই এলাকায়। ২০৫ পার্টের বিএলও-দের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অনিমেষ নন্দী নামে এক বিএলও (BLO)। তাঁকে বেলেঘাটার (Beleghata) একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপরই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

তাঁর সহকর্মী বিএলও-রাও একই দাবি করেন। টানা ১৫ দিন ধরে তিনি এসআইআর-এর কাজ করে চলেছেন। এরপরই দুদিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। এই কাজ থেকে অব্যহতিও চাইছিলেন। শেষে কাজের চাপেই তিনি রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে অন্যান্য বিএলও-রাই হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন : চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

অন্যদিকে প্রায় ২২ ঘণ্টা কাজের চাপে বীরভূমের বোলপুরে (Bolpur) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক বিএলও (BLO)। বোলপুরের লোহাগড়ের বাসিন্দা ওই বিএলও জানিয়েছেন দুদিন ধরে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। অথচ তিনি অসুস্থ নন আগে থেকে। বিএলও-দের প্রশিক্ষণ পর্ব থেকে টানা কাজ করছিলেন তিনি। লোহাগড়ের ১৭৮ নম্বর পার্টের বিএলও গোলাম মণ্ডল শনিবারও একইভাবে ফর্ম সংগ্রহ করে তা অ্যাপে তোলার কাজ করেন। দিনে প্রায় ২২ ঘণ্টা কাজ করেন তিনি। রবিবার ভোর রাত থেকে বুকে ও মাথায় প্রবল ব্যথা অনুভব করেন। সকালে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তিনি আপাতত এই কাজ থেকে অব্যহতি চাইছেন।

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...