Thursday, April 9, 2026

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ইন্টারভিউ ও নথি যাচাই পর্ব, যা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি শুরু করেছে স্কুল শিক্ষা দফতর।

গত ৭ নভেম্বর প্রকাশিত হয়েছিল একাদশ–দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। শিক্ষা দফতর জানিয়েছে, মোট ১২,৪৪৫টি শূন্যপদে নিয়োগ করা হবে শিক্ষক। প্রার্থী নির্বাচনের তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পাশাপাশি অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত অতিরিক্ত নম্বরও।

এই তালিকা সাজানো হয়েছে মোট ৮০ নম্বরের ভিত্তিতে—যার মধ্যে লিখিত পরীক্ষার জন্য ৬০, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ এবং শিক্ষাগত যোগ্যতার জন্য ১০ নম্বর বরাদ্দ। লিখিত পরীক্ষায় কার কত নম্বর হয়েছে তাও তালিকায় পরিষ্কারভাবে উল্লেখ আছে, যা প্রক্রিয়ার স্বচ্ছতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সমস্ত কাজ ত্বরান্বিত করা হচ্ছে এবং ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এতে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা হাজার হাজার চাকরি–প্রত্যাশীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

আরও পড়ুন – অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...