Saturday, June 27, 2026

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

Date:

Share post:

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর (Accident in J & K)। শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় এসইউভি (sports utility vehicle) গাড়ির সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ৫। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত প্রায় ১০.৩০ মিনিটে বুদগামের পালার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুটি গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে নয় জনকে উদ্ধার করে এরপর পুলিশের তৎপরতায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকেরা।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police)।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...