Saturday, June 27, 2026

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

Date:

Share post:

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha Lepcha injured while shooting)। জনপ্রিয় ধারাবাহিকের কাজ চলার সময় রীতিমত রক্তারক্তি কাণ্ডের জেরে হাঁটুতে আঘাত পেয়েছেন অভিনেত্রী। খবর জানাজানি হতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। যদি অভিনেত্রীর প্রোডাকশন টিমের তরফে জানানো হয়েছে আপাতত তিয়াসা স্থিতিশীল রয়েছেন। তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

টলিপাড়া সূত্রে জানা গেছে ‘অনুরাগের ছোঁয়া’র শ্যুটিং চলাকালীন ফুলদানি ছোড়ার একটি দৃশ্য দুর্ঘটনা ঘটে। ভারী ফুলদানি হাত থেকে পড়ে পায়ে চোট পান অভিনেত্রী। গলগল করে রক্ত বেরতে থাকে। তিয়াসা আতঙ্কিত হয়ে পড়লে দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইনজেকশন দেওয়ার পর আপাতত সুস্থ আছেন বলে জানিয়েছেন নায়িকা নিজেই। যদিও ব্যথা সামান্য রয়েছে। তাই ডাক্তার এবং প্রোডাকশন টিমের পরামর্শ মতো আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। বাংলা বিনোদন জগতের (Bengali entertainment industry) নানা ঘটনায় বারবার জড়িয়ে যায় তিয়াসার নাম। কখনও বিবাহ বিচ্ছেদ কখনও বা নতুন সম্পর্ক নিয়ে সর্বদা তিনি চর্চায় থাকেন। অতি সম্প্রতি তাঁকে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) থালি গার্ল হিসেবেও দেখা গেছিল। তিয়াসার সুস্থতা কামনা করেছেন তাঁর অনুরাগীরা।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...