Thursday, June 11, 2026

ইরানের চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু লাল হলুদের মহিলা ব্রিগেডের

Date:

Share post:

এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব বাম খাতুনের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ী ইস্টবেঙ্গল(East Bengal)। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল করেন সিল্কি দেবী, ফাজিলা এবং রেস্টি নানজিরি।

কয়েক মাস আগেই নিরাপত্তাজনিত কারণে ইরানে খেলতে যায়নি মোহনবাগান। কিন্তু ইস্টবেঙ্গলের(East Bengal) মহিলা দল সেই দেশের দলের বিরুদ্ধেও জয় পেল। তবে ইরানে খেলতে যেতে হয়নি লাল হলুদের প্রমীলা বাহিনীকে। চিনের উহানে হাঙ্কু কালচার স্পোর্টস সেন্টারে দাপুটের সঙ্গে জয় পেল লাল হলুদ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। চার মিনিটের মধ্যেই  প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। গোল করে শিলকি দেবীর। এক গোলের লিড পাওয়ার পরও ইরানের দলের উপর চাপ বজায় রাখে লাল-হলুদ। ১৪ মিনিটে সৌম্যার শট সাইড নেটে লাগে। ২০ মিনিটে ইরানের দলটির সামনেও সুযোগ আসে। কিন্তু লাল হলুদের রক্ষণ তা সামাল দেয়।

৩২ মিনিটে বিদেশি স্ট্রাইকার ফাজিলার গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। যদিও  প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে খেলায় ফেরে ইরানের দলটি। হামুদি পেনাল্টি থেকে খেলার ফল ২-১ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাজিলা গোলের সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। তবে ৮৬ মিনিটে রেস্টি নানজিরি ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন। জয় দিয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।

 

Related articles

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...