Thursday, June 11, 2026

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

Date:

Share post:

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। ডাকা হয়েছে বম্ব স্কোয়াড। পাশাপাশি, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, কলকাতা পুলিশ ও রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা যৌথ ভাবে ওই অভিযান চালাবেন।

এই অভিযানে উপস্থিত থাকবেন বলে সফরে কাটছাঁট করে উত্তরবঙ্গ থেকে  রাজভবনে (Raj Bhavan) ফিরছেন রাজ্যপাল। সোমবার, বেলা আডাইটের পর এই তল্লাশি অভিযান হওয়ার কথা। রাজভবনের তরফে সেই তল্লাশি অভিযান সাধারণ মানুষ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়েছে।
আরও খবর: এসটিএফের তল্লাশিতে নায়ারণপুরে গাড়িতে উদ্ধার পাঁচ কোটি

শনিবার এক অনুষ্ঠানে গিয়ে বিহার নির্বাচন ফলাফলে প্রসঙ্গে আনন্দ বোস (C V Ananda Bose) বলেন, ”SIR নতুন পদ্ধতি, সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন। বিহারে তার প্রমাণ হয়েছে।” বিজেপির সুরে সুর মিলিয়ে রাজ্যপাল বলেন, ”ভোট হওয়া উচিত ব্যালটে, বুলেটের মাধ্যমে নয়। রাজ্যের মানুষ SIR নিয়ে বিভ্রান্ত। তাঁদের বিষয়টা বোঝাতে হবে। আমি নিশ্চিত, এ রাজ্যের মানুষও SIR গ্রহণ করবেন।” এই প্রথম নয়, রাজ্যে এসআইআর শুরু থেকেই তার সপক্ষে বলেছিলেন আনন্দ বোস। এই মন্তব্যের পরেই ওইদিন এক অনুষ্ঠানে গিয়ে আনন্দ বোসকে নিশানা করেন তৃণমূল সাংসদ। তীব্র আক্রমণ করে তিনি বলেন, ”রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না।”

এই অভিযোগের জেরেই এই তল্লাশি অভিযানের আয়োজন। ইতিমধ্যেই রাজভবন খালি করে দেওয়া হয়েছে। পৌঁছেছেন বম্ব স্কোয়ার্ড, ডগ স্কোয়ার্ড-সহ নিরাপত্তা বাহিনী।

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...