Tuesday, March 24, 2026

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

Date:

Share post:

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা মাকু মুর্মুকে আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রেমিক মঙ্গল দেহরি এবং মঙ্গলের স্ত্রী-র বিরুদ্ধে। ১৩ নভেম্বর ঘটনাটি ঘটলেও শনিবার সন্ধ্যায় মূল অভিযুক্ত মঙ্গল দেহরিকে গ্রেফতার করে পুলিশ। তবে তাঁর স্ত্রী এখনও পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেদিন মঙ্গল দেহরি স্ত্রীকে নিয়ে মাকুর বাড়িতে গিয়ে বেধড়ক অশান্তি শুরু করে। অভিযোগ, সেই অশান্তির জেরেই বাড়িতে রাখা পেট্রোল মাকুর গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় অভিযুক্ত যুগল। আগুনে গুরুতর দগ্ধ অবস্থায় মাকুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণীর।

মাকুর মা ফুলমণি হাঁসদার অভিযোগের ভিত্তিতে শিকারিপাড়া থানায় এফআইআর দায়ের হয়েছে। থানার ওসি জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একাধিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং মঙ্গল দেহরিকে জিজ্ঞাসাবাদ চলছে। কেন এমন অশান্তির সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তের স্ত্রীকে গ্রেফতার করতে জোর তল্লাশি চলছে। নৃশংস এই ঘটনার জেরে সারা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...