Friday, June 19, 2026

আমাকে হারানোর জন্যই দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল! বিস্ফোরক দিলীপ

Date:

Share post:

ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে এবার স্পষ্ট ভাষায় বললেন ২০২৪ সালের লোকসভা ভোটে তাঁকে দুর্গাপুরে (Durgapur) প্রার্থী করা হয়েছিল হারানোর জন্যেই। দিলীপের লক্ষ্য যে শুভেন্দু-সুকান্তের চক্রান্তের দিকে তা বলার অপেক্ষা রাখে না।

খড়গপুরে বিজেপি (BJP) দলীয়ে দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে দিলীপ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন দুবার আমি নিজের ইচ্ছায় নির্বাচনে দাড়িয়েছিলাম আরেকবার ইচ্ছার বিরুদ্ধে। কোন দু’বার স্বইচ্ছায় প্রার্থী হয়েছিলেন দিলীপ? ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে (Assembly) খড়গপুর আসনে দিলীপ জেতেন। ছয় হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন। ২০১৯ সালে লোকসভা ভোটে মেদিনীপুর থেকে প্রার্থী হয়ে জিতেছিলেন ৮৯০০০ ভোটে। এই দু’বার ছিল নিজের ইচ্ছায় ভোটে লড়াই। ২০২৪ সালে কী হয়েছিল? দিলীপ বলছেন নিজের ইচ্ছার বিরুদ্ধে দুর্গাপুরে প্রার্থী হয়েছিলাম। দলের সৈনিক হিসেবে যখন যেখানে যেকাজটা বলবে সেই কাজটা করব। প্রার্থী হতে কিম্বা কেন্দ্র বদলানোর জন্য কোনদিন আমি কাউকে অনুরোধ-উপরোধ কিছুই করিনি।

মজার ব্যাপার হল, দিলীপকে (Dilip Ghosh) হারিয়ে রাজনৈতিকভাবে অপদস্থ করার জন্য শুভেন্দু-সুকান্ত হাতে হাত মিলিয়ে সেবার দিলীপের সর্বনাশ করেছিলেন। সকলে জানতেন দিলীপ যদি মেদিনীপুরের প্রার্থী হতেন তাহলে নিশ্চিন্তে জয়ী হতেন। দিলীপের পরিবর্তে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করে বিজেপি আসনটি হেরেছিল ২৭ হাজারের বেশি ভোটে। অর্থাৎ বিজেপি এক লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি ভোট হারিয়েছে।

খড়গপুর দিলীপের পছন্দের জায়গা। সেখানে তিনি কমফর্ট ফিল করেন। কিছুটা দার্শনিকের ভঙ্গিতে দিলীপ মঙ্গলবার বলেছেন, যতদিন তিনি রাজনীতিতে আছে ততদিন দলের নির্দেশে কাজ করে যাবেন। এরপরেই মোক্ষম মন্তব্য, চিরদিন তো কেউ রাজনীতি করে না! অর্থাৎ বিজেপির অভ্যন্তরের এই নোংরা খেলায় বিরক্ত দিলীপ বুঝিয়ে দিয়েছেন যেদিন সব সহ্যের বাইরে চলে যাবে, সেদিন তিনি রাজনীতিকেও আলভিদা জানাতে দেরি করবেন না।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...