Monday, April 13, 2026

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু কাস্টমস অফিসারের

Date:

Share post:

ট্রেকিংয়ে গিয়ে রহস্যমৃত্যু আগরপাড়া চার নম্বর মহাজাতিনগরের বাসিন্দা সুমন দেবনাথের। গত শুক্রবার সিকিমের গোয়েচা লা ট্রেকিংয়ে যাওয়ার জন্য বেরিয়েছিলেন আগরপাড়ার এই কাস্টমস অফিসার। জানা গিয়েছে, এই প্রথম নয়, বহু বছর ধরে বিভিন্ন পাহাড়ি এলাকায় ট্রেকিং করতেন তিনি। গত রবিবার স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় সুমন দেবনাথের। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৮।

সুমনের মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া গোটা পরিবারে। পরিবারের তরফে খবর, গত ১৪ নভেম্বর বন্ধুরা মিলে সিকিমে গোয়েচা লা ট্রেকিং করতে যান। ১৮ নভেম্বর রাতে সুমন দেবনাথ এর বাড়িতে খবর আসে ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থ বোধ করেন সুমন। চিকিৎসার জন্য তাঁকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয়।

উল্লেখ্য, সিকিম পর্যটকদের কাছে ট্রেকিংয়ের জন্য বেশ জনপ্রিয়। তাছাড়া গোয়েচা লাতে ট্রেকিংয়ের পথ বেশ কঠিন। এটি হিমালয়ের একটি উচ্চ গিরিপথ। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার দক্ষিণ-পূর্ব মুখ দেখতে পাওয়ার জন্য জনপ্রিয়। যারা দুর্গম পথে ট্রেকিং করতে ভালোবাসেন, সেই সব অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য এই জায়গাটি শ্রেষ্ঠ। এই স্থানটি কাঞ্চনজঙ্ঘা ট্রেকের অংশ, যা ‘গোয়েচা লা ট্রেক’ বা ‘কাংচেনজঙ্ঘা ট্রেইল’ নামেও পরিচিত।

আরও পড়ুন- RG Kar কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তেই আস্থা! চিকিৎসকদের রক্ষাকবচের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...