Saturday, April 11, 2026

ট্রাফিক ও পাওয়ার ব্লক: শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Date:

Share post:

রেললাইনের উপর ব্রিজের মেরামতির জন্য প্রায় চারঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কয়েকটি লোকাল ট্রেন (local train) বাতিল ও কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে এই কাজ করার ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষ। শিয়ালদহ (Sealdah) ও বিধাননগর রোড (Bidhannagar Road) স্টেশনের মাঝে ১ নম্বর ব্রিজের মেরামতির কাজ হবে বুধবার রাতে।

মেরামতির কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ায় যে সব লোকাল ট্রেন বাতিল হয়েছে –
রাত ১১.১৫ – শিয়ালদহ-নৈহাটি লোকাল
রাত ১০.২৩ – শিয়ালদহ-ডানকুনি লোকাল
রাত ১১.১৫ – নৈহাটি-শিয়ালদহ লোকাল
রাত ১১.৪৩ – ডানকুনি-শিয়ালদহ লোকাল

আরও পড়ুন : চওড়া হবে শহরের রাস্তা: যানজট নিয়ন্ত্রণে পুরসভার বড় সিদ্ধান্ত

যে সব ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে –
রাত ১০.৪৫ – শান্তিপুর-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত যাবে
বৃহস্পতিবার ভোর ৪.৩৫ – শিয়ালদহ-শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে ছেড়ে শান্তিপুর পর্যন্ত যাবে
বৃহস্পতিবার ভোর ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ৩.৪৫ মিনিটের পরিবর্তে ৪.১৫ মিনিটে ছাড়বে

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...