Thursday, June 11, 2026

চওড়া হবে শহরের রাস্তা: যানজট নিয়ন্ত্রণে পুরসভার বড় সিদ্ধান্ত

Date:

Share post:

শহরের যানজট এড়াতে কলকাতা মেট্রোর ভরসায় অফিস যাতায়াত করেন কলকাতা ও শহরতলি থেকে আসা মানুষ। স্কুল-কলেজের পড়ুয়াদেরও বড় ভরসার জায়গা ‘ছিল’ এই মেট্রো (Kolkata Metro)। কিন্তু ব্লু লাইন মেট্রোর হাল এখন তথৈ-ব-চ। প্রতিদিনই যখন তখন বন্ধ পরিষেবা। অগত্যা সেই বাসেই ভরসা। আবার সেই যানজটে (traffic jam) নাকাল হওয়া। শহরে যাতায়াতের সমস্যার সমাধানে এবার যানজট নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ কলকাতা পুরসংস্থার (Kolkata Municipal Corporation)।

কলকাতা পুরসভা শহরজুড়ে একাধিক রাস্তা চওড়া ও সংস্কারের পরিকল্পনায় নেমেছে। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, পুলিশকে খারাপ রাস্তার তালিকা দেওয়ার কথা বলা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আমরা সেই রাস্তা সংস্কার করব। কয়েকটি রাস্তায় পেভার ব্লকও (paver block) বসানো হবে।

আরও পড়ুন : তিহাড় জেলের জেল পালানো কয়েদি গ্রেফতার, সাফল্য কলকাতা পুলিশের

পুরসভা সূত্রে খবর যে সব রাস্তা চওড়া হবে –
* রাসবিহারীর পণ্ডিতিয়া রোডের একটি বাই লেন ৩০ ফুট চওড়া হবে
* ইএম বাইপাস–প্রিন্স আনোয়ার শাহ রোড সংযোজকের নীচে জীবনানন্দ সেতু থেকে সেলিমপুর রোডে মিলিয়ে নতুন ৩০ ফুট চওড়া রাস্তা হবে
* ইএম বাইপাস (E M Bypass) লাগোয়া এলাকায় ‘রিং রোড’-এর আদলে নতুন সংযোগ রাস্তাও (link road) তৈরির অনুমোদন পাওয়া গিয়েছে— মিলন মেলার পশ্চিম দিক থেকে শুরু হয়ে সায়েন্স সিটি হয়ে তা পৌঁছবে পার্ক সার্কাস কানেক্টরে।
* বেলেঘাটা ক্যানাল সাউথ রোডে চিংড়িঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত ৫০ ফুট চওড়া হবে রাস্তা
* চাউলপট্টি রোডকেও ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত বাড়ানো হবে
* ইএম বাইপাস লাগোয়া মঠেশ্বরতলা ও চক গড়িয়া এলাকায় নতুন দুইটি প্রায় ২০ ফুট চওড়া সংযোগকারী রাস্তা

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...