Sunday, March 22, 2026

এবার কোন্নগর! এসআইআর ফর্ম বিলির চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

Date:

Share post:

এসআইআর ফর্ম বিলি ও সংগ্রহের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কোন্নগরের অঙ্গনওয়াড়ি কর্মী ও বিএলও তপতি বিশ্বাস। বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ দায়িত্ব পালন করতে গিয়েই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে কোন্নগর পুরসভার মাতৃ সদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁর বাম দিক অবশ এবং তিনি চিকিৎসাধীন।

উত্তরপাড়া বিধানসভার ২৭৯ নম্বর বুথে, কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিএলও-র দায়িত্বে ছিলেন নবগ্রামের বাসিন্দা ষাট বছর বয়সী তপতি। এসআইআর ফর্ম বিলি, ফেরত নেওয়া, কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড—এই সব কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন বলে অভিযোগ স্বামী প্রবীর বিশ্বাসের। তিনি জানান, ‘‘প্রায় সারা রাত ঘুমোতে পারছিল না। বারবার ফোন আসছিল ফর্ম জমা দেওয়ার জন্য।’’ বুথে মোট ১,০১৬টি ফর্ম বিলি করা হয়েছিল, এখনও বাকি আছে ৪৫টি।

তপতির স্বামী আরও বলেন, তাঁর শরীর ভালো না থাকায় চাকরি না করার পরামর্শ দেওয়া হলেও তাঁকে জানানো হয়, দায়িত্ব পালন না করলে চাকরি নাও থাকতে পারে। সেই চাপেই মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তপতি। পরিবারের একমাত্র ভরসা তাঁর চাকরি, কারণ প্রবীর বিশ্বাস অবসরপ্রাপ্ত মিলশ্রমিক এবং তাঁদের মেয়ের আয়ও সামান্য।

তপতির দেওর বাবুলাল বিশ্বাসের অভিযোগ, নেটওয়ার্ক সমস্যায় ফর্ম স্ক্যান করা যাচ্ছিল না। এতে আরও বাড়ছিল চাপ। তাঁর দাবি, ‘‘টেনশন থেকেই দিদিভাই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছে।’’ হাসপাতালের চিকিৎসক সঞ্জয় শী জানান, তপতির উচ্চ রক্তচাপ এবং অনিয়ন্ত্রিত রক্তে-সুগারের কারণেই স্ট্রোক হয়েছে। সিটি স্ক্যানে তা ধরা পড়েছে। তিনি সচেতন আছেন এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা আরও বলেন, নিয়মিত ওষুধ না খাওয়ার ফলেও পরিস্থিতি জটিল হয়েছে।

আরও পড়ুন- বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্য রাজ্যের সহানুভূতি স্কলারশিপ! জানুন আবেদন পদ্ধতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...