Monday, April 13, 2026

কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাক! বিএলও-র কাজ থেকে অব্যাহতি কোন্নগরের তপতি বিশ্বাসকে

Date:

Share post:

এসআইআর-এর কাজে বেরিয়ে সেরিব্রাল অ্যাটাকের শিকার হলেন কোন্নগরের তপতি বিশ্বাস। বৃহস্পতিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে কোন্নগর মাতৃসদন হাসপাতালে তপতি দেবীর অবস্থার খোঁজ নিতে যান শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার। উপস্থিত ছিলেন উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকরাও। তাঁরা তপতি দেবী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

তপতির স্বামী প্রবীর বিশ্বাস জানান, ‘‘এখন কিছুটা স্থিতিশীল আছেন তপতি। বিএলও-র কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আরও পরীক্ষা করাতে সিঁথির মোড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তপতির ভাইপো সমীরন বিশ্বাস বলেন, ‘‘কাকিমার ব্রেনের এমআরআই জরুরি। রিপোর্ট এলেই বোঝা যাবে মস্তিষ্কে রক্তক্ষরণ কতটা হয়েছে।’’ এখনও পর্যন্ত সমস্ত চিকিৎসার খরচ পরিবারই বহন করছে। তবে মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন, প্রশাসনের তরফে সব ধরনের সাহায্য করা হবে। তপতি দেবীর দ্রুত সুস্থতা কামনা করছেন সকলেই।

আরও পড়ুন- তৃণমূল BLA-দের উপর বিজেপি-র হামলা! দোষীদের শাস্তির দাবি কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...