Saturday, June 13, 2026

মহুয়ার বিরুদ্ধে লোকপালের চার্জশিট-নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট, রায়দান স্থগিত

Date:

Share post:

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে (CBI) চার্জশিট দেওয়ায় লোকপালের নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট (Delhi High Court) । লোকপালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টে যান কৃষ্ণনগরের সাংসদ। শুক্রবার তার রায়দান স্থগিত রাখল আদালত। একই সঙ্গে লোকপালের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।

সংসদে ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’-এর অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিয়েছিল লোকপাল (Lokpal)। তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের মামলা করেন কৃষ্ণনগরের সাংসদ। আদালত তাঁর মামলা গ্রহণ করে। তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে সিবিআই-কে চার সপ্তাহে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দেয় লোকপাল। তবে, তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকপালের নিয়ম লঙ্ঘিত হওয়ার অভিযোগে মঙ্গলবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন মহুয়া। যে প্রক্রিয়ায় লোকপাল সিবিআই-কে অনুমতি দিয়েছে, তাও ত্রুটিপূর্ণ বলেও অভিযোগ তৃণমূল সাংসদের। তাঁর মামলা গ্রহণ করছে বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদন্যাথ শঙ্করের বেঞ্চ।

এদিন দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মহুয়া, লোকপালে অভিযোগকারী বিজেপি নেতা নিশিকান্ত দুব ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য শুনেছে আদালত। ডিভিশন বেঞ্চ জানায়, আপাতত রায়দান স্থগিত রাখা হচ্ছে। লোকপালের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে যে আবেদন তৃণমূল সাংসদ জানিয়েছিলেন, তাতে অন্তর্বর্তী কোনও নির্দেশ দেওয়া হয়নি।

মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অভিযোগ, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করেছেন তিনি। শিল্পপতি গৌতম আদানিকে নিশানা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চাপে ফেলার জন্যই তৃণমূল সাংসদ এই কাজ করেছেন বলে অভিযোগ। এই নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়ার সাংসদ খারিজ করার দাবি তোলেন নিশিকান্ত। তৃণমূল সাংসদের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইও। এই ঘটনায় এথিক্স কমিটির সুপারিশে গত বছর ৮ ডিসেম্বর মহুয়ার লোকসভার সাংসদপদ খারিজ করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। পরে তিনি আবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে জিতেই সাংসদ হয়েছেন। লোকপালের নির্দেশের পরে মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই।
আরও খবরদুবাইয়ে এয়ার শো চলাকালীন ভয়াবহ ঘটনা! মাঝ আকাশে ভেঙে পড়ল ভরতীয় যুদ্ধবিমান তেজস

তদন্তে নেমে ২৬ জন সাক্ষীর সঙ্গে কথা বলে সিবিআই। প্রমাণ হিসাবে সংগ্রহ করা হয় ৩৮টি নথি। ৬ মাসের মধ্যে লোকপালের দফতরে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে মহুয়ার বিরুদ্ধে মোট ৬১টি প্রশ্ন ঘুষ নিয়ে করার অভিযোগ করেছে সিবিআই। রিপোর্টে ব্যাখ্যা দিয়ে মহুয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া এবং আইনি প্রক্রিয়া শুরু করার জন্য অনুমতি চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। গত বুধবার লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআইকে চার্জশিটের অনুমতি দেয়। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়া হয়নি। নির্দেশিকায় লোকপাল জানিয়েছে, চার্জশিট জমা দেওয়ার পরেই সিবিআইয়ের দ্বিতীয় আবেদনটি বিবেচনা করা হবে। তার আগে নয়। এর বিরুদ্ধেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন মহুয়া। সেই মামলাতেই এদিন রায়দান স্থগিত রাখল আদালত।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...