Saturday, May 23, 2026

সুপার ওভারে নাটকীয় ম্যাচ, বৈভবের দুরন্ত ইনিংসেও ভারতের স্বপ্নভঙ্গ

Date:

Share post:

ক্রিকেটের পর ফুটবল, ফের বাংলাদেশের কাছে হার ভারতের।  এশিয়া রাইজিং স্টার্স কাপ ২০২৫(Rising Stars Asia Cup 2025) থেকে বিদায় ভারত ‘এ’ দলের!বৈভবের (Vaibhav Suryavanshi) দুরন্ত ইনিংসও ভারতকে জেতাতে পারল না।

রোমাঞ্চকর সুপার ওভারে সেমিফাইনালের ফল নির্ধারিত — বাংলাদেশ ‘এ’ দল পৌঁছে গেল টুর্নামেন্টের(Rising Stars Asia Cup )ফাইনালে। প্রথমে ব্যাট করে হাবিবুর রহমান সোহানের ৬৫ এবং মেহেরোবের ৪৮ রানে ভর করে ছয় উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বাংলাদেশ ‘এ’। ভারত ‘এ’ -র হয়ে দুই উইকেট নেন গুরজপনীত সিং।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী হন বৈভব। ১৪ বছরের এই তারকা ক্রিকেটার মাত্র ১৫ বল খেলে ৩৮ রান করেন চারটি ছক্কা ও ২টি চার মারেন। ২ বলে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪ রান। পঞ্চম বলে বোল্ড হয়ে যান আশুতোষ। শেষ বলে দরকার ছিল ৪ রান। হর্ষ দুবে দৌড়ে তিন রান নেন। বাংলাদেশের অধিনায়ক তথা উইকেটকিপার আকবর আলি সহজ রান আউট মিস করেন, সেই সঙ্গে ওভার থ্রো করে বসেন ।

ভারত ‘এ’ টাই করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। নাটকীয় সুপার ওভারে ভারত ‘এ’ কোনও রান তুলতে পারেনি। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় বল ভারতীয় বোলার সূয়শ শর্মা হোয়াইড করলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...