Wednesday, June 24, 2026

খসে পড়ল মুখোশ! খোদ বিজেপির পঞ্চায়েত সদস্যই বাংলাদেশি

Date:

Share post:

বাংলবিরোধী বিজেপির মুখোশ খসে পড়ল আবার। খোদ বিজেপির পঞ্চায়েত সদস্যই বাংলাদেশি! বাংলাদেশে ভোটার তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম। আবার তিনি সমুজ্জ্বল ভারতীয় ভোটার তালিকাতেও। কাহিনির শেষ এখানেই নয়। এই দ্বি-জাতীয় ভোটার আবার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যও।

দেশ জুড়ে বাংলা বিদ্বেষের বাতাবরণ শুরু করেছে বিজেপি। এখন আবার বাংলার মানুষের উপর অপরিকল্পিত এসআইআর চাপিয়ে দিয়ে নতুন এক অত্যাচার শুরু করেছে বিজেপি ও নির্বাচন কমিশন। আর অন্যদিকে পরিচয় লুকিয়ে বাংলাদেশের ভোটারকে স্বরূপনগরে নিজেদের পঞ্চায়েত সদস্য করে রেখেছে। এই বিজেপির স্বরূপ ফের একবার সামনে চলে এল স্বরূপনগরে। খুলে গেল বাংলা-বিরোধী দলটার মুখোশ।

স্বরূপনগরের বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল। বাবার নাম রাধাপদ মণ্ডল। ওই পঞ্চায়েতের ১০০ নম্বর বুথে গত ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন সুভাষচন্দ্র মণ্ডল। এসআইআর আবহে ফাঁস হয়ে গেল তাঁর আসল পরিচয়টাই। এই বিজেপি নেতা যে আসলে বাংলাদেশের সাতক্ষীরা জেলার রুদ্রপুরের বাসিন্দা! কলারোয়ার এক বুথের ভোটার। সেখানে তাঁর নাম সুভাষ মণ্ডল। বাবার নাম রাধাকান্ত মণ্ডল। এখানেই প্রশ্ন, বাংলায় এসে বিজেপি নেতা বনে যাওয়া এই সুভাষচন্দ্র মণ্ডলরা কী করে সীমান্ত পেরিয়ে এলেন। দায় এড়াতে পারে কি অমিত শাহের মন্ত্রক। এই বিজেপিই আবার অনুপ্রবেশ নিয়ে বড় বড় কথা বলে। অথচ বাংলাদেশ থেকে অবৈধভাবে লোক ঢুকিয়ে তারাই দলের নেতা বানিয়ে রেখেছে। একটা বাংলা বিরোধী, জনবিরোধী এবং সর্বোপরি দেশবিরোধী বিজেপি এবার সমুচিত জবাব পাবে। জবাব পাবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে। এ বিষয়ে তৃণমূলের সাফ কথা, বিজেপি জেনেশুনেই সীমান্তে জোড়া পরিচয়ের লোকজনকে দলে টেনে প্রভাব বিস্তার করতে চাইছে। নিজেদের স্বার্থে দুই দেশের পরিচয়ধারী ব্যক্তিকে পঞ্চায়েত সদস্য বানিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- বিএলও–দের প্রতি পূর্ণ আস্থা কমিশনের, নিউ টাউনের কর্মশালায় জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...