Saturday, June 13, 2026

কলকাতা মেট্রোয় ফের বিপত্তি: আত্মহত্যার চেষ্টা নেতাজি ভবন স্টেশনে

Date:

Share post:

ভরদুপুরে ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মেট্রো সূত্রে খবর, দুপুর ৩টে ১০ মিনিটে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি। তাঁর মৃত্যুর খবর এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে ঘটনাকে কেন্দ্র করে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল।

প্রায় ঘণ্টাধেড়েক আংশিক পরিষেবা চলার পর দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমাবদ্ধ ছিল ট্রেন চলাচল। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রোর পরিষেবা। কলকাতা মেট্রোয় আত্মহত্যা বা আত্মহত্যার প্রচেষ্টা নতুন কিছু নয়। যাত্রীদের সচেতন করতে বিভিন্ন প্রচার, স্টেশনে নজরদারি বৃদ্ধি এবং নতুন লাইনে প্ল্যাটফর্ম গেট বসানো—সবই করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবুও আত্মহত্যার ঘটনা থামানো যাচ্ছে না।elec

আরও পড়ুন- ‘ঝরা শৈশব’: আকাশবাণীর ‘শিশুশ্রী’ অ্যাওয়ার্ডে সম্মানিত এফএম রেনবো-এফএম গোল্ডের অডিও ডকু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...