Friday, June 12, 2026

বিজেপির দ্বিচারিতা! ছাব্বিশে হাতেনাতে শাস্তি দেবে বাংলা, শাহকে কড়া জবাব তৃণমূলের

Date:

Share post:

বিজেপির দ্বিচারিতা ধরে ফেলেছে বাংলার মানুষ। এবার বাংলা-বিরোধী দলকে হাতেনাতে শাস্তি দিতে তৈরি তারা। ২০২৬-এই বিজেপি পাবে যোগ্য জবাব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা নিয়ে মুখ খোলায় তাঁকে মোক্ষম জবাব দিল তৃণমূল। তৃণমূলের সাফ কথা, বাংলার প্রত্যেকটা মানুষকে যে আতঙ্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার প্রতিটা উত্তর বিজেপি কড়ায় গণ্ডায় পাবে। এসআইআরের ভয় দেখিয়ে বাংলাকে কব্জা করতে বিজেপির মরিয়া চেষ্টা বিফল হবেই।

মুখ্যমন্ত্রী এই অপরিকল্পিত এসআইআর ইস্যুতে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লেখার পর মুখ খুলেছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। অনুপ্রবেশকারীদের পক্ষ নিলে দেশের মানুষের সমর্থন পাওয়া যাবে না বলে তোপ দেগেছেন তিনি। পাল্টা জবাবে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল গর্জে উঠেছে বিজেপি ও কমিশনের এই নতুন চক্রান্তের বিরুদ্ধে। কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন, এখনও পর্যন্ত ৩১ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বিজেপি ও নির্বাচন কমিশনের এসআইআর-চক্রান্তের কারণে। বিএলও-রাও এসআইআরের অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হচ্ছেন, এমনকী প্রাণও হারাচ্ছেন, এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার বিষয় নিয়ে বলেন কোন মুখে? শশী পাঁজার কথায়, এত কম সময়ে এই প্রক্রিয়ার বাস্তবায়ন কীভাবে সম্ভব? বাংলাজুড়ে এসআইআরের নানান নেতিবাচক প্রভাব উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। এখন তার সমালোচনা অমিত শাহ করেন কোন মুখে।

সেই সূত্র ধরেই সাংসদ সাগরিকা ঘোষ বলেন, অমিত শাহ কোন মুখে এত বড় বড় কথা বলেন, তিনি নিজেই একজন ‘ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে বিরোধী দলগুলিকে দোষারোপ করার আগে নিজের দিকে তাকান তিনি। পহেলগাঁও, দিল্লি, পুলওয়ামা— প্রত্যেকটা জায়গায় দেশবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ আপনাদের অপদার্থ সরকার। দেশের সুরক্ষা ছেড়ে সারাক্ষণ বিরোধী-শাসিত সরকার ফেলার চেষ্টা করছেন। সীমান্তে যে বিএসএফ প্রহরায় আছে, সেটাও আপনার নিয়ন্ত্রণে। কে ঢুকতে দিচ্ছে অনুপ্রবেশকারীদের? জবাব দিন অমিত শাহ, নইলে পদত্যাগ করুন, সোচ্চার হন তিনি।

দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, এসআইআর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বক্তব্য‌তেই স্পষ্ট চোরের মায়ের বড় গলা। যে দলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে একাধিক বিধায়ক, সাংসদ এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই দল কোন মুখে বাংলা-বিরোধী কথা বলে? অমিত শাহ কি নিজের ঘরেই নজর দিতে ভুলে গিয়েছেন? তাঁর সাফ কথা, বিজেপি’র এই দ্বিচারিতা বাংলার মানুষ ধরে ফেলেছে। ২০২৬-এ ওরা এই দ্বিচারিতার শাস্তি হাতেনাতে পাবেই পাবে।

আরও পড়ুন- খসে পড়ল মুখোশ! খোদ বিজেপির পঞ্চায়েত সদস্যই বাংলাদেশি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...