Saturday, June 13, 2026

বরানগরে সরকারি কর্মীকে গুলি করে খুনের চেষ্টা! চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

বরানগরে(Baranagar) ট্রামের (ডব্লুবিটিসিএল) কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছে বিকাশ মজুমদার। গুলি কান ঘেঁষে বেরিয়ে যায়, বারুদ ছিটকে এসে তাঁর হাতে লাগে। আহত হন ওই ব্যক্তি।

শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ বাড়ির পাশেই নর্দান পার্কে আবর্জনা ফেলতে গিয়েছিলেন। তখনই ঘটে এই ঘটনা। কারা, কেন তাঁকে খুনের চেষ্টা করেছিল তা এখনও জানা যায়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আহতের বাড়ি বরানগর (Baranagar) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে।

পুলিশ সূত্রে খবর, বাইকে করে দুই যুবক গুলি চালিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয়। তারা হেলমেট পরে ছিল। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। এলাকায় পুলিশ নজরদারি করছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...