Friday, June 12, 2026

নির্বাচন কমিশনের প্রবল চাপ: রাজ্যের ফের আত্মঘাতী মহিলা বিএলও

Date:

Share post:

রাজ্যে ফের আত্মঘাতী বিএলও। আবার দায়ী নির্বাচন কমিশন। শুক্রবার নতুন করে বিএলও-দের ডিজিটাইজেশনের কাজ করার সময়সীমা কমিয়ে দেওয়ার পরে নতুন করে আত্মহত্যার ঘটনা রাজ্যে। রীতিমত সুইসাইড নোট (suicide note) লিখে আত্মঘাতী হলেন নদিয়ার (Nadia) বিএলও রিঙ্কু তরফদার।

নতুন করে শুক্রবারই নতুন নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন (Election Commission)। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, বিএলও-দের (BLO) যতই কাজের চাপ বাড়ুক, ২৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ডিজিটাইজেশনের (digitisation) কাজ। আর এরপরেই শুক্রবার রাতে আত্মঘাতী হলেন নদিয়ার চাপড়ার বিএলও রিঙ্কু তরফদার। তাঁর মৃত্যুর পরে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করে।

চাপড়ার বাসিন্দা রিঙ্কু তরফদার একজন পার্শ্ব শিক্ষক ছিলেন। তিনি ২০১ বিএলও হিসাবে কাজ করছিলেন। চাপড়ায় (Chapra) তাঁদের বাড়িতে একাধিক ঘর। শুক্রবার রাতে তারই একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন রিঙ্কু। শনিবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে অন্য একটি ঘরে গিয়ে তাঁর স্বামী তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন : এসআইআর–এর কাজে দুই বিএলও–র মৃত্যু! পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত রাজ্যের

চাপড়া থানার পুলিশ বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। তা থেকে জানা যায়, রিঙ্কু দাবি করেন, পার্শ্ব শিক্ষক (para teacher) হিসাবে তিনি খুব বেশি বেতন পেতেন না। অথচ এসআইআর (SIR) শুরু হওয়ার পরে যে পরিমাণ কাজ করতে হচ্ছিল তা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। তিনি কোনওভাবেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পারবেন না বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন।

Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...