Tuesday, May 5, 2026

হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না: মনিপুরে দাবি ভাগবতের

Date:

Share post:

”হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না”- ফের বিতর্কিত মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat)। জাতি সংঘর্ষের ক্ষতবিক্ষত মনিপুরে (Monipur) পা দিয়ে এই মন্তব্য করেন তিনি। এদিন তিনি বলেন, “আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে, যার বলে আমরা এখনও টিকে আছি।”

২০২৩-এর মে মাস থেকে মনিপুরে মেতেই-কুকি সংঘর্ষে ২৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। কিন্তু অবিজেপি রাজ্যে টিম পাঠানো বিজেপি (BJP) নেতৃত্ব সেখানে বিশেষ জাননি। অশান্তির বহুদিন পরে গিয়েছিলেন অমিত শাহ। আর দীর্ঘ সমালোচনার পরে কিছুদিন আগে মনিপুরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  শান্তির আহ্বান জানান তিনি। এবার মনিপুরে গিয়েছেন RSS প্রধান। ২০ নভেম্বর থেকে তিনদিনের কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের। রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি শিল্পপতি এবং বিভিন্ন উপজাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গেও দেখা করছেন। মনিপুরের বিভিন্ন গোষ্ঠীর অভিযোগ, দুবছরব্যাপী জাতি-সংঘর্ষের পিছনে মদত রয়েছে আরএসএস-এর। মূলত মেতেইরা এই অভিযোগ তোলে।

সেখানে গিয়ে একটি  জমায়েতে বক্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান বলেন, ”পৃথিবীর প্রতিটি জাতিই নানা ধরনের পরিস্থিতি দেখেছে। মিশর, গ্রিস, রোমের মতো অনেক সভ্যতা পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে, যার জোরে আমরা এখনও টিকে আছি। ভারত এক অমর সভ্যতার নাম। আমরা আমাদের সমাজে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছি যার মাধ্যমে হিন্দুরা সর্বদাই এখানে থাকবে।” এর পরেই ভাগবত বলেন, ”হিন্দুরা যদি না থাকে তবে পৃথিবীর অস্তিত্বও থাকবে না।”
আরও খবরচক্রব্যূহে ফাঁসলে বেরোনো খুব কঠিন: নীরবতা ভেঙে কাকে নিশানা ধনকড়ের!

‘মহাভারত’-এর উল্লেখ করে ভাগবত বলেন, “ভারতবর্ষ বরাবরই ছিল। মহাভারত, রামায়ন, কালীদাসের মহান সাহিত্যে ভারতবর্ষের উল্লেখ রয়েছে। মনিপুর থেকে আফগানিস্তান পর্যন্ত ভারতবর্ষ ধরা হতো। রাজা বদলেছে, রাজত্ব বদলেছে, মানুষ বদলেছে। একসময় অনেক রাজা ছিলেন, আবার কখনও একজন মহান শাসক ছিলেন, আমরা স্বাধীন ছিলাম একসময়, আবার একসময় হামলার শিকার হই। কিন্তু ভারত মাথা তুলে দাঁড়িয়ে থেকেছে, ঐক্যবদ্ধ দেশ হিসেবে থেকেছে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব রাজনীতির রূপরেখা বদলে যায়। রাজনৈতিক বাধ্যবাধকতা জেরে নেতারা ভিন্নমত প্রকাশ করতে শুরু করেন। কিন্তু তাঁদের সকলের মূল ধারণা একই ছিল যে, ভারত আমাদের।” আরএসএস প্রধানের এই সফর মনিপুরের রাজনৈতিক ও অশান্ত পরিস্থিতিতে কী ছাপ ফেলে সেদিকেই নজর বিশেষজ্ঞ মহলের।

Related articles

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...

বাংলার মসনদে বিজেপি, ক্ষমতার আশা ABVP-র: সরাসরি ইউনিয়ন রুম বদলের বার্তা

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা পর থেকে বাংলার একের পর এক বিরোধী পার্টি অফিসে হামলার ঘটনা ফের একবার...

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...