Wednesday, June 3, 2026

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার (supari killer) লাগিয়েছিলেন খোদ স্ত্রী। আর যে প্রেমের সম্পর্কের জন্য এই খুনের চেষ্টা, তা ছিল হামলার শিকার পরিবহন দফতরের কর্মীর স্ত্রী ও তাঁর পিসেমশাইয়ের মধ্যে।

বরাহনগরের নর্দার্ন পার্কের বাসিন্দা বিকাশ মজুমদারের উপর গুলি চালানোর (firing) ঘটনা ঘটে ২১ নভেম্বর। বরাহনগর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ (CCTV footage) অনুযায়ী দুই আততায়ীকে চিহ্নিত করে। সেই সূত্রে গ্রেফতার হয় সুপারি কিলার মহম্মদ শামিম লস্কর।

আরও পড়ুন : কসবার হোটেলে যুবক খুনে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ মূল অভিযুক্ত

এরপরই তদন্ত নতুন মোড় নেয়। গ্রেফতার করা হয় বিকাশ মজুমদারের স্ত্রী রেখা পাত্রকে। প্রকাশ্যে আসে রেখার সঙ্গে রেখার পিসেমশাই প্রদীপ দে-র অবৈধ সম্পর্ক (illicit relation) ছিল। সেই সম্পর্কে নিয়েই বিকাশের সঙ্গে রেখার সম্পর্কের জটিলতা শুরু হয়। সেই থেকেই রেখা ও প্রদীপ বিকাশকে খুনের ষড়যন্ত্র (conspiracy) করে। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...