Wednesday, June 24, 2026

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ, আপনি যখন আরও একটি বিদেশ সফরে ব্যস্ত, ঠিক তখনই রাজধানী দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৫০ পার হয়ে গেছে। রাজধানীর মানুষের দমবন্ধকর পরিস্থিতি। দূষণে প্রায় শ্বাসরুদ্ধ জনজীবন। দয়া করে ‘তুলসী ভাই’কে বলুন, যে কীভাবে দূষিত বায়ু থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় তা যেন আপনাকে শিখিয়ে দেয়।

এককথায় তৃণমূল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দিল্লির দূষণে কীভাবে মানুষের স্বাস্থ্য ভেঙে পড়ছে। কিন্তু এসবকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে প্রধানমন্ত্রী মোদি বিদেশ সফরে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেডার্স ঘেব্রিয়াসের সঙ্গে সাক্ষাৎ করছেন মোদি। এরপরই তৃণমূল কংগ্রেসের তীব্র আক্রমণের মুখে পড়েন প্রধানমন্ত্রী। মোদিকে কটাক্ষ করে সাকেত বলেন, টেডার্স-এর থেকে পরামর্শ নিন মোদি কীভাবে দিল্লিতে দূষণের ভয়াবহ প্রকোপ থেকে বাঁচানো যায়। দিল্লিকে স্বাস্থ্যকর ও দূষণমুক্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেডার্স-এর থেকে শিক্ষা নিন প্রধানমন্ত্রী। তৃণমূলের দেখানো পথে রাজধানী দিল্লি মারাত্মক দূষণের ইতিমধ্যেই সরব হয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেসও। একহাত নিয়েছে দিল্লির বিজেপি সরকারকে। তুলে ধরেছে ব্যর্থতা। এবারের দূষণ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিমধ্যেই স্কুল, কলেজে স্পোর্টস এবং আউটডোর অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...