Monday, June 1, 2026

চাপে পড়তেই পিচ নিয়ে বেসুরো ভারত, পন্থের অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন

Date:

Share post:

ইডেন টেস্টে শুরু থেকেই চর্চায় ছিল পিচ। কিন্তু গুয়াহাটিতে(Guwhati) গিয়ে উইকেট বেশ পছন্দ হয়েছিল গৌতম গম্ভীর এবং তাঁর ছাত্রদের। কিন্ত টেস্টের দ্বিতীয় দিনে বেকায়দায় পড়তেই উইকেট নিয়ে ফোঁস ফাঁস শুরু ভারতীয় দলের।

গুয়াহাটিতে (Guwhati) ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হল ৪৮৯ রানে ।কুলদীপ ৪ উইকেট অবশ্য নিলেন।জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৯। অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল (৭) এবং কেএল রাহুল (২)। ফলে বেশ চাপে আছে ভারত। দ্বিতীয় দিনে ভারতীয় বোলারদের শাসন করলেন প্রোটি্য়া ব্যাটাররা।

দ্বিতীয় দিনে সাংবাদিক সম্মেলনে এসে পিচ প্রসঙ্গ উঠতেই কুলদীপ যাদব বলেন,‘কলকাতার উইকেটটা আলাদা ছিল। এটা (গুয়াহাটির উইকেট) সমতল রাস্তা।’’ কিছুটা সামলে নিয়ে যোগ করেন, “টেস্ট ক্রিকেটের এটাই চ্যালেঞ্জ। একজন বোলার হিসেবে আমরা রোজই শাসন করতে চাই। কিন্তু যখনই উইকেট ব্যাটিংয়ের জন্য উপযুক্ত হয়, তখনই বোলার হিসেবে অন্য উপায় খুঁজে বের করতে হবে। আজ বোলারদের জন্য খুব বেশি কিছু ছিল না।”

সেনুরাম মুথুস্বামী ও কাইল ভেরেইনের ৮৮ রানের পার্টনারশিপ ও পরে মুথুস্বামী ও মার্কো জানসেনের ৯৭ রানের জুটি। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন মুথু স্বামী। এছাড়া মার্কো জানসেন ৯৩ রান করেন।পন্থের রক্ষণাত্মক ফিল্ডিং সাজানো যার অন্যতম কারণ। দূরে দূরে ফিল্ডার রেখে প্রোটিয়া ব্যাটারদের সহজে রান করার সুযোগ করে দিলেন গুয়াহাটি টেস্টের অধিনায়ক।

এই প্রসঙ্গে কুলদীপ বলেন, “ফিল্ড সাজানো ছিল আমাদের অস্ত্র, আর আমরা তা ভালো ভাবেই প্রয়োগ করেছি। কিন্তু ভাগ্য যেন প্রতিপক্ষের হাতে— ওরা পাহাড় সমান রান তুলল, আমাদের উপর চাপ বাড়াল। উইকেট যখন ব্যাটসম্যানদের স্বর্গে হওয়ায় আমাদের সমস্যা হল।“

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...